আগামীকাল ৪ মার্চ কবি, প্রাবন্ধিক, সংগঠক মোঃ কামরুল ইসলামের জম্মদিন।
মোঃ কামরুল ইসলাম ১৯৭৩ সালের এই দিনে চট্টগ্রাম জেলার মিরশ্বরাই থানার রাঘবপুর গ্রামে এক সম্ভান্ত পরিবারেজম্মগ্রহন করেন। পিতা আলহাজ্ব আহছান উজ্ জামান ছিলেন একজন কৃষিবিদ।
৯০ এর দশক থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত।২০০৩ সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “কবে হবে দেখা”সহ বিভিন্ন বই পাঠক মহলে সমাদৃত। তিনি আন্তর্জাতিক সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক ও সরকার অনুমোদিত বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক, এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলার সভাপতি সহ অনেক সংগঠনের গুরুত্বপুর্ণ পদে থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত পান্ডুলিপি রচয়িতা সহ কলম টিভির জনপ্রিয় উপস্হাপক। ব্যক্তিজীবনে নির অহংকার, নির্লোভ এই মানুষটি আজ সর্বত্র নন্দিত। মোঃ কামরুল ইসলামের জম্মদিন উপলক্ষ্যে কয়েকটি সংগঠন ইতিমধ্যে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে ও আগামীকাল বৃহস্পতিবার নিজ গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে দোয়া মাহফিল, মা বাবার কবর জিয়ারত ও এতিম ভাই বোনদের নিয়ে জন্মদিন পালন করবেন। পরেরদিন শুক্রবার চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সংগঠন কেক কাটা ও সন্মাননার মাধ্যমে শেষ হবে।
Discussion about this post