কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
২১ মার্চ বিশ্ব কবিতা দিবসে কলম সাহিত্য সংসদ লন্ডন কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতি সিদ্ধান্তে কলম সাহিত্য সংসদ লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড.নজরুল ইসলাম হাবিবী কলম সাহিত্য সংসদ লন্ডন কর্তৃক আয়োজিত অন লাইন অনুষ্ঠানে লন্ডন থেকে এই ঘোষনা প্রদান করেন।এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,কবি,গবেষক ড. মোঃ ফরিদ উদ্দিন ফারুক।আরো উপস্হিত ছিলেন কবি আরিফ চৌধুরী। কবি মোঃ কামরুল ইসলামকে কেন কি জন্য এই উপাধি দেয়া হলো তার বিশদ বর্ননা দেন অধ্যাপক ড. নজরুল ইসলাম ।কবি প্রাবন্ধিক,সংগঠক মোঃ কামরুল ইসলামে ১৯৭৩ সালের ৪টা মার্চ চট্টগ্রাম জেলার মিরশ্বরাই থানার রাঘবপুর গ্রামে এক সম্ভান্ত পরিবারে জম্মগ্রহন করেন।পিতা আলহাজ্জ্ব আহছান উজ্ জামান ছিলেন একজন কৃষিবিদ।৯০ এর দশক থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত।২০০৩ সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “কবে হবে দেখা”সহ বিভিন্ন বই পাঠক মহলে সমাদৃত।তিনি আন্তর্জাতিক সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক ও এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলার সভাপতি সহ অনেক সংগঠনের
গুরুত্বপুর্ণ পদে থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত পান্ডুলিপি রচয়িতা সহ কলম টিভির জনপ্রিয় উপস্হাপক।ব্যক্তি জীবনে নির অহংকার,নির্লোভ এই মানুষটি সর্বত্র নন্দিত।
Discussion about this post