কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
চলমান লকডাউনে চট্টগ্রাম নগরীর ১৭,২০,২১, ৩২নং ওয়ার্ডের অসুস্থ রোগী পরিবহনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও নগর যুবলীগের সংগঠক নাহিদ চৌধুরীর মাহমুদের উদ্যোগে ফ্রি সিএনজি পরিবহন সেবা চালু করা হয়েছে। ৮ জুলাই বৃহস্পতিবার বিকালে সিজেকেএস কার্যালয়ের সামনে ফ্রি-সিএনজি পরিবহন সেবা উদ্বোধন করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন । এই সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পি, ইমরান হোসেন জুয়েল, মো. জয়নাল, জসিম মঞ্জু, মো. আহাদ , ইমতিয়াজ হাসান পিংকু,মোহাম্মদ রাজীব,মোহাম্মদ রফিক,সানি চৌধুরী,মোহাম্মদ মোহাসিন, মোহাম্মদ কাউছার প্রমুখ। ফ্রী-সিএনজি পরিবহন সেবা জন্য মোবাইল নং – ০১৮১৯-১৬৮২০৩,০১৮৯২-৯৪৪৪৩৫।
আজমানে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা
শাহেদ সরওয়ার, সংযুক্ত আরব আমিরাত : প্রবাসের মাটিতে নারীর সৃজনশীলতা, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা হওয়ার অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে সংযুক্ত আরব...






Discussion about this post