‘‘ঈদ মোবারক,সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।আপনি ও আপনার পরিবার পরিজন নিয়ে করোনার এই মহামারির বৈশ্বিক স্মরণকালের স্মরণীয় সম্পূর্ন ভিন্ন আমেজে ২য় বারের মত উৎকন্ঠা অনিশ্চয়তার মধ্যে থেকেও আপনি/আপনারা মানুষ ও মানবতার কল্যাণে নিজকে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদুল আযহা উদযাপন করুন সে কামনা করছি৷ ত্যাগের মহিমায় সবাই নিজকে বিলিয়ে দিন।করোনা বিগত সময়ের চেয়ে দিন দিন এর প্রকােপ তীব্রভাবে বাড়ছে।পরিবার,পরিজন নিয়ে সবাই সতর্ক থাকুন।
‘‘ঈদ মানেই খুশি৷এই ঈদে নিজে সতর্ক থাকুন,অন্যকে ও সচেতন ও সতর্ক হতে আহবান করুন।আগের চেয়ে করোনা ভয়ন্কররূপে আর্বিভুত হয়েছে।কারও বাসায় আসা,যাওয়া নয়,অডিও বা ভিডিও কলে আপনার আপনজনকে আপনি /আপনারা ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। ঈদুল আযহা যদিও মুসলমানদের একটি মহা আনন্দের দিন৷
আসুন,আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে পরিহার করে ও এই ঈদুল আযহা হতে আত্ম উৎসর্গের শিক্ষা গ্রহন করে দুঃসহ,অসহায় মানুষ ও মানবতার কল্যানে কাজ করি।আপনার পরিবার সহ সকলের ঈদের এই অনাবিল আনন্দ অনন্ত সুখ-শান্তিতে প্রবাহিত হোক, দেশের প্রতিটি মানুষের অন্তরে-অন্তরে এবং এই করোনা কে জয় করে বিশ্বের প্রতিটি মানুষ বিশেষ করে এই দেশের প্রত্যেক জনপদের মানুষ সুখে শান্তিতে আগামীতে পথ চলুক সেই প্রত্যাশা করছি। সকলকে ঈদের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।
________ঈদ মোবারক।







Discussion about this post