কলম টিভি ডেক্সঃ
বঙ্গবন্ধুর আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস বঙ্গবন্ধুর খুনিরা এখনো বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, যা কোনোভাবেই বাংলার মানুষ মেনে নিতে পারে না। এ শোকের মাসে আমাদের একমাত্র দাবি, বঙ্গবন্ধুর যে সকল খুনিরা এখনো বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। এ সভা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি। বঙ্গবন্ধুর আত্মত্যাগ আমাদের কর্মপ্রেরণার উৎস হয়ে থাকবে।মাসব্যাপী বঙ্গবন্ধু শাহাদাতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৪তম দিবসে কুয়াইশ-অক্সিজেন রোডের মাথায় বঙ্গবন্ধু এভিনিউতে তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১৪ আগস্ট অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ৫নং মোহরা ওয়ার্ডের চসিক কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন উপরোক্ত বক্তব্য রাখেন।জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও কণ্ঠশিল্পী সমীরন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. সরযূ ভট্টাচার্য, এম. লোকমান হাকিম, পঙ্কজ সেনগুপ্ত, লায়ন সুজিত দাশ অপু, বিধান আচার্য, সুজিত চৌধুরী মিন্টু, জে এম বখতেয়ার, নারীনেত্রী মিনাক্ষী দেব, ফাতেমা ডলি, সাবিনা ইয়াছমিন প্রমুখ।
আগামীকালের কর্মসূচি: ১৫ আগস্ট সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু পোর্ট্রেটে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং খাদ্য
বিতরণ। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো
যাচ্ছে।







Discussion about this post