কলম টিভি ডেক্সঃ
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি, চটগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আবুধাবী ইসলামিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক ইফতেখার হোসেন বাবুল এর সাথে আজ ১৮ আগস্ট বুধবার বিকাল ৫ টায় চটগ্রামের মেহেদীবাগস্হ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মতবিনিময়কালে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অাবুধাবী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দীন, সেলিম উল্লাহ আনছারী, সহ অর্থ সম্পাদক আখতার হোসেন ভুইয়া, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনসহ চট্টগ্রামের প্রমুখ নেতৃবৃন্দ ।
মতবিনিময়কালে ইফতেখার হোসেন বাবুল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে। বর্তমান সরকারও প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন।







Discussion about this post