রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কল্যাণ ট্রাষ্ট’র প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যেবীয়া ফাযিল মাদ্রাসার হল রুমে পোমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কল্যাণ ট্রাষ্টের সভাপতি মাওলানা আইয়ব নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পোমরা কল্যাণ ট্রাষ্টের প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ রহুল আমিন আলকাদেরী, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ নঈমী আলকাদেরী,সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম আলকাদেরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিক আহমদ আলকাদেরী, নির্বাচন কমিশনার মাষ্টার মুহাম্মদ মোসলেম উদ্দীন,অর্থ সম্পাদক হাফেজ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী,প্রবাসী সদস্য সৈয়দ নরুল আজিম প্রমুখ।
উল্লেখ্য,সম্প্রতি মিডিয়াতে ইসলামী আক্বিদার অনুসারি নয়,বরণ পথভ্রষ্ট্য কিছু বক্তা দেখা যায়–আল্লাহর প্রিয় রাসুল রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সামলোচনা করে, বিশেষত হযরত আমিরে মুয়াবিয়া (রা) এর সমালোচনায় ব্যস্ত। তাদের ব্যাপারে জিজ্ঞাসা জবাবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফয়সালা ইসলামী বিধান উপস্থাপনের প্রয়াসে রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়ের কল্যাণ ট্রাষ্টের পক্ষ হতে লিখিত ৩ পৃষ্ঠায় একটি বক্তব্য তুলে ধরা হল।
পোমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কল্যাণ ট্রাষ্ট’র প্রধান উপদেষ্টা হাফেজ রহুল আমিন আলকাদেরী সমালোচনা কারীদের উদ্দেশ্য করে বলেন–সাহাবা কেরামগণ আমার নবীর সাথে সব সময় ছিলেন,তাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাহলে তাদের ইমান থাকবে না।
রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়ের কল্যাণ ট্রাষ্টের নেতৃবৃন্দরা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সাহাবা কেরামগণের প্রতি যারা বেয়াদবি এবং সমালোচনা করছেন সেই সমালোচনাকারীদের প্রতি আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি।







Discussion about this post