কলম টিভি ডেক্সঃ
গত শুক্রবার ২০ আগষ্ট চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন (বিকেএ) চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি কর্তৃক করোনা কালীন সময়ে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও প্রস্তাবনা কর্মসুচীর অংশ হিসাবে চট্টগ্রাম বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রযুক্তি বিষয়ক সচিব প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুল আবছার-কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে আহবায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ- মহিলা বিষয়ক সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক একেএম নুরুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়োজনের পৃষ্টপোষক সমাজ সেবক ও শিক্ষানুরাগী দেবাশীষ পাল দেবু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সচিব এম কে দাশ, পরিকল্পনা ও উন্নয়ন সচিব মোঃ কবিরুল ইসলাম ও লায়ন মোঃ হুমায়ুন কবির। এতে চট্টগ্রাম আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য ডি,আই,এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহতাবউদ্দিন চৌধুরী, সাংবাদিক সুপলাল বড়ুয়া, এম,এ মতিন,নাজিম উদ্দিন চৌধুরী,আমিনুল হক রিপন,নূরুল আবছার,মিলন বড়ুয়া,আবিদা সুলতানা,জাহানারা বেগম পায়রা সহ প্রমুখ।
তাহা ছাড়া উপস্হিত থেকে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপহার সামগ্রী গ্রহন করেন তারা হলেন,ডনভিউ কেজি স্কুল,খুলসী চাইল্ড গ্রামার কেজি স্কুল,আব্দুল হামিদ কিন্ডার গার্টেন,হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ,আল্লামা ইকবাল একাডেমী,চট্টগ্রাম বিদ্যা নিকেতন,হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ,স্প্রাউট ইন্টারন্যাশানাল স্কুল, ব্রাইট ভিউ স্কুল,হযরত শাহ আমানত (রাঃ) ইন্সিটিউট আমিরাবাদ চেরী গ্রামার স্কুল,ট্যালেন্ট গ্রামার স্কুল, লিটল বার্ড কেজি স্কুল,অক্সফোড প্রি ক্যাডেট স্কুল, ঘাটচেক কিন্ডার গার্টেন স্কুল,সানমুন স্কুল এন্ড কলেজ, খান সাহেব আবদুল হকিম কিন্ডার গার্টেন সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক,শিক্ষিকা বৃন্দ।







Discussion about this post