নিউজ ডেক্সঃ
রাউজান উপজেলা বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলাই ও রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ কে এম আবু জাফর স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় কাশেম নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সি.আই.পির অর্থায়নে ও ফাউন্ডেশনের প্রতিনিধি সাইফুল হক চৌধুরী লাভলুর সহযোগিতায় শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে এলাকার অসহায় গরীব দুঃস্থ মাঝে সেহেরি ইফতার উপহার সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ কে এম আবু জাফর স্মৃতি সংসদ।

এতে অন্যনাদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রাশেদ মিয়া, মোঃ আলী মোঃ আবু মোরশেদ,সংগঠনের সভাপতি ফয়সাল মোহাম্মদ আল নাহিয়ান সম্পাদক মোঃ রানা।
সংগঠনের সভাপতি বলেন, সরকারের পাশাপশি সমাজের বিত্তবানদেরও এই দূর্যোগের সময় খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের এই উপহার বিতরণ ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
বিশেষ করে মধ্য বিত্ত পরিবারের মাঝে রাতের অন্ধকারে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নয়ন, ইমরান, নেওয়াজ, আরেফিন, সাইমন, সায়েদ, এরশাদ, সাব্বির, রনি, সাউন, সাকিল প্রমুখ।







Discussion about this post