• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Saturday, May 2, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

বোয়ালখালীর জ্যৈষ্ঠ্যপুরার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় দর্শনার্থীদের ভিড়

by QALAM BD NEWS
February 16, 2022
in চট্টগ্রাম
0
বোয়ালখালীর জ্যৈষ্ঠ্যপুরার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় দর্শনার্থীদের ভিড়
নিউজটি শেয়ার করুন।
  
     

বাবর মুনাফ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠ্যপুরার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। প্রতিবছর মাঘ মাসের শেষ রবিবার সূর্যব্রত মেলা জমে উঠে জ্যৈষ্ঠপুরায়। প্রাচীনকাল থেকে গ্রামীণ ঐতিহ্যকে লালন করে আসছে এ মেলা। এ বছর তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মেলায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার রাতে এ মেলা সাঙ্গ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
মেলা ঘুরে দেখা যায়, ফুলের ঝাঁড়ু, বাঁশ-বেতের তৈরি ডালা, কুলা, চালইনসহ নানান সামগ্রী, মাটির হাঁড়ি-পাতিল, পিঠা তৈরির সরঞ্জাম, গৃহস্থালী দা, চুরি, বটি, পিঁড়ি, জলচৌকি, এমনকি ফলমূল, শাকসবজি, শুটকিসহ নানান পসরার সম্ভার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এছাড়া মেয়েদের সাজসজ্জা ও খেলনা সামগ্রীর দোকানগুলোতে ভিড় মেলায় আগতদের। তবে আর যা-ই কিনুন না কেন ‘ফুলের ঝাঁড়ু-পোড়া আলু না নিয়ে গেলে নয়’ বলে একটি প্রবাদ এই এলাকায় প্রচলিত রয়েছে। মেলায় কি শুধু পণ্য কিনতে আসা ? না, তা নয়। হই-হুল্লোড় হবে। নাগরদোলায় চড়া। ফুচকা, চটপটি, আইসক্রিম খাওয়া অথবা জিলাপি, মিষ্টি, আমৃত্তি খাওয়া তো যায়। এছাড়াও ঝালমুড়ি, গরম গরম পিঁয়াজু, চপ, বেগুনিসহ নানান প্রকারের খাদ্যের দোকানও বসেছে। শুধু ঘুরে-ঘুরে দেখ আর মজা নাও। তবে এ মেলায় ফুলের ঝাঁড়ু, পোড়া আলু কেনার ধুম পড়ে প্রতি বছর। কথা হয় পোড়া আলু বিক্রি করতে আসা মৃদুলের সাথে। তিনি জানান, মেলার প্রথমদিনের বিকেলের মধ্যে ১০ হাজার টাকার পোড়া আলু বিক্রি করে ফেলেছেন। প্রতি কেজি ১৫০-২০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। প্রতিটি ফুলের ঝাঁড়ু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। ক্রেতাদের উপচে পড়া ভিড় ঝাঁড়ু কিনতে। এছাড়াও কুলা, চালইন বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়।
মেলা কমিটির সভাপতি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, প্রাচীনকাল থেকে এ মেলা হয়ে আসছে। মেলা বসার ফলে জমিটিও সূর্যব্রত বিল নামে পরিচিত। যদিও আগের মতো এখন সেই জৈৗলুস নেই। তারপরও গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। নানান প্রতিকূলতার মধ্যেও এ মেলার আয়োজন করছি।
বাঁশ-বেতের তৈরি সামগ্রী নিয়ে আসা বিক্রেতা নূর উদ্দিন বলেন, বেশি বিক্রির উদ্দেশ্যে মেলায় আসা। প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় এই সামগ্রীগুলো এমনিতে খুব একটা বিক্রি হয় না আজকাল। তবে এসব সামগ্রী বিক্রি হলে এ মেলায় ভালো দাম পাবেন বলে আশা তার। সারা বছরের জন্য অনেকেই আসেন এ মেলা থেকে গৃহস্থালী সামগ্রী কিনতে। তেমনি এসেছেন মিলন সেন। তিনি ঘরের, চিরতা (ভেষজ এক ধরণের ঔষধি গাছ) ও পান খাওয়ার চুন কিনে নিয়েছেন।
তিনি বলেন, ছোট বেলা থেকে অনেকবার এসেছি এ মেলায়। সচরাচর যে জিনিষগুলো পাওয়া যায়না এমন অনেক কিছুই পাওয়া যায় এ মেলায়। তাই এ মেলার অপেক্ষায় থাকে অনেকেই। খৈ-মুড়ি রাখার জন্য টিনের খাতি (বাক্স), পাতার চাটাইসহ আরো অনেক গ্রামীণ তৈজসপত্র এ মেলায় পাওয়া যায়।

Next Post
বোয়ালখালীতে মহিষের আক্রমণে নিহত ১

বোয়ালখালীতে মহিষের আক্রমণে নিহত ১

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

by QALAM BD NEWS
April 23, 2026
0

কলি আক্তার,মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ জুড়ে টানা ১৬ বছর ধরে...

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

by QALAM BD NEWS
April 21, 2026
0

নিউজ ডেস্ক : আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সারা দেশের ন্যায় রাউজান উপজেলায়ও একযোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।...

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

by QALAM BD NEWS
March 28, 2026
0

বাবর মুনাফ :  চট্টগ্রামের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

by QALAM BD NEWS
March 28, 2026
0

শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি :  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (110)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (16)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (887)
  • জাতীয় (103)
  • ঢাকা (19)
  • ধর্ম (122)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (6)
  • স্বাস্থ্য (6)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin