বাবর মুনাফ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে মো.গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত গফুর একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাহাড়ের গফুরের লেবু বাগান রয়েছে। সে লেবু বিক্রি করে সংসার চালান বলে জানা গেছে।
নিহতের ভাতিজা মো.আসিফ বলেন, দুপুরে গুচ্ছগ্রাম বাজারের পাইকারি লেবুর দোকানে সামনে আমার চাচাকে (গফুর) সামনে পেয়ে একটি মহিষ ঢুষ মারে। এতে মহিষের শিং তার পেট ও বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের সময় গফুর নামের এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। তার বুক ও পেটে মারাত্মকভাবে জখম হয়েছে।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post