নিউজ ডেক্স, কলম টিভিঃ
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ওষুধ শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি সেবা শিল্প। এই শিল্পের সাথে একদিকে যেমন মানুষের জীবনের নিশ্চয়তা জড়িত আবার অন্যদিকে সংশ্লিষ্ট খাতের ভাবমূর্তিও জড়িত। সুতরাং ওষুধ শিল্পখাতের সংশ্লিষ্ট কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমাজকে এই বিষয়টি বিবেচনায় রেখে পথ চলতে হবে। সাম্প্রতিক সময়ে দেশে নকল ওষুধের কালো ব্যাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ উঠেছে। নকল ওষুধ ব্যবসা প্রসারের সাথে কিন্তু ওষুধ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র এসব নকল ওষুধ বাজারে বিপণন করছেন। এদের কারণে দেশের সুস্থ সৎ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
তিনি বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, দেশে নকল ওষুধের বাজার প্রতিরোধে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নকল ওষুধ বিপণনকারী অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করুন। এদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিন। এই অসাধু চক্রের কর্মকান্ড বন্ধ না হলে দেশের ওষুধ শিল্পখাতের বিপর্যয় ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার শঙ্কা থেকে যাবে।
আজ ১ এপ্রিল শুক্রবার দুপুরে পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলার উদ্যোগে কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিসিডিএস চট্টগ্রাম জেলার সভাপতি সমীর শিকদারের সভাপতিত্ব ও সহসভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো শাহজালাল বাচ্চু ,আবদুল হাই,মনির আহমেদ মনা, জাকের হোসেন রনি, খন্দকার মারুফ এলাহি, মো. আবদুর কাদের, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি মো. নুরুল গণি, মহসীন উদ্দিন আহমদ চৌধুরী,সদস্য জাকির হোসাইন ,শিবু প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, মো. লিয়াকত আলী, বিক্রম দাশ, জয় প্রকাশ দাশ প্রমুখ ।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post