কক্সবাজারে কলম একাডেমি লন্ডন’র কলম-কাউসার পাঠাগার উদ্বোধন
নিউজ ডেক্স, কলম টিভিঃ
গত ১৫ এপ্রিল শুক্রবার কক্সবাজার বে-ওয়ান্ডার হোটেল লবিতে স্থাপন করা হয় কলম-কাউসার পাঠাগার। কলম-কাউসার পাঠাগারের শুভ উদ্বোধন করেন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
এতে সভাপতিত্ব করেন বে-ওয়ান্ডার হোটেলের স্বত্তাধিকারী ও কলম একাডেমি লন্ডন কক্সবাজার জেলার সভাপতি গীতিকবি আবদুল হাকিম।
এতে স্বাগত বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগের সভাপতি শিশু সাহিত্যিক এস এম কুতুবউদ্দিন বখতেয়ার।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগের সাধারন কবি, প্রাবন্ধিক ও গনমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদিকা কবি পারভীন আকতার, সাংগঠনিক সম্পাদক কবি আলমগীর হোসাইন, সংস্কৃতি সম্পাদক কবি আবু সুফিয়ান চানুবী, দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সহ প্রমুখ।
উদ্বোধক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী তাঁর বক্তব্যে এই ধরনের কর্মযজ্ঞের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন,সাহিত্য যেন হয় মানুষের কল্যানে।তিনি আরো বলেন, বাংলা ভাষাকে ভালবেসে ও কলম একাডেমি লন্ডনকে ভালবেসে কক্সবাজার জেলা সভাপতি আবদুল হাকিম কলম-কাউসার পাঠাগার স্থাপনে যে উদ্যোগ গ্রহন করেন তার জন্য তাকে তিনি ধন্যবাদ জানান। এই পাঠাগার স্থাপনে বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলামের ভুমিকার ও প্রশংসা করেন। তিনি বাংলা ভাষার প্রচার, প্রসারে ও মানব কল্যানে কলমে সবাইকে ভুমিকা রাখার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।
প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন,মানব সভ্যতা,মানুষের জীবন যাপন ধর্ম বিশ্বাস,নানান বিষয়ের উপর যখন কোন কবির উপলব্ধি আধুনিক মননে ও আদলে হয় তখন কবি নিজে সমাজ কে পরিবর্তনের মানসে ও পাঠককে আন্দোলিত করে সে ক্ষেত্রে বই এবং বইয়ের কোন বিকল্প নেই।তিনি গীতি কবি আবদুল হাকিম কে কলম- কাউসার পাঠাগার স্থাপনে ভুমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্যে কুতুবউদ্দিন বখতেয়ার বলেন,সুন্দর সুন্দর শব্দ যখন কবির হৃদয়ে ঘুমিয়ে থাকা ভাব কে ছন্দে রূপ দেয় এবং কবি নিজে ও পাঠককে জাগিয়ে তোলে সেই কবি ও কবিদের বই এই পাঠাগারে রাখা হবে।বই পাঠে কলম ও কলমের কর্মকান্ড সম্পর্কে সবাই জানতে পারবে।
পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান।







Discussion about this post