রাউজান লেলাংগারায় গাছ কাটতে গিয়ে শফিকের মৃত্যু
কলম টিভি, নিউজ ডেক্সঃ
রাউজানে উপজেলা বিনাজুরী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড লেলাংগারা গ্রামের আব্দুল হালিম মেম্বার বাড়ীর ঈদের আগে বাতাসে গাছ ভেঙে ২য় তলার ছাদে পরলে গত ১১ মে বুধবার ছাদে গাছ কাটতে গিয়ে ছিটকে নিচে পড়ে যায় মোঃ শফিকুল আলম (৫৮)। আহত অবস্থায় গহিরা জে, কে, মেমোরিয়াল হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাত ২ টার দিকে মৃত্যুবরন করেন। তিনি মরহুম হেদায়েত আলী সারাং এর নাতী ও মরহুম গোলাফুর রহমানের ৩য় পুত্র। ১২ মে বৃহস্পতিবার বাদে জোহর মরহুমের বড় ভাই মৌলানা জাহাঙ্গীর আলম এর ইমামতিতে লেলাংগারা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন সমাজিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বময় সংগঠন কলম একাডেমি লন্ডন’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কলম একাডেমি লন্ডন’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কুতুবউদ্দিন বখতেয়ার, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কলম সাংবাদিক ইউনিট এর আহবায়ক ক. ম. জামাল উদ্দিন, সদস্য সচিব ও কলম টিভির সম্পাদক মোঃ কুতুব উদ্দিন রাজু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।







Discussion about this post