ডেস্ক নিউজ:
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। এ ছুটি চলবে আগামী ১৬ মে পর্যন্ত। দেশের প্রধান রপ্তানীখাত তৈরী পোশাক শিল্প কারখানাগুলো খোলা হয়েছে সরকার ও বিজিএমইএ যৌথ নির্দেশনায়।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তৈরী পোশাক খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা করেছেন। তিনি শ্রমিক বান্ধব। ইতিপূর্বে তিনি শ্রমিকদের নূন্যতম বেতন কাঠামো ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের বাঁচার আশা জাগিয়েছেন। মহামারীতে কঠিন সমস্যায় দিন কাটছে পোশাক শ্রমিকদের।
তারা বেতনের আশায় অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছে। সারাদেশে ত্রাণ বিতরণ হয়েছে, হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকদের ত্রাণ দেবার কেউ নেই। কারণ তারা সকালে কারখানায় ঢুকলে রাতে বাসায় আসে। তাদের রাজনীতি করার সুযোগ নেই।
তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিভিন্ন শহরে বসবাস করছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা ও বিজিএমইএর সভাপতি ড.রুবানা হক মহোদয়াদ্বয়ের কাছে বিণীত আবেদন পোশাক শ্রমিকদের সম্পূর্ণ বেতন ও কিছুটা হলেও বোনাস দেবার ব্যাবস্থা করুন।
সামনে ঈদ।
শত দুঃখেও তাদের মুখে একটু হাসি ফোটান।







Discussion about this post