নিউজ ডেস্ক :
আজ ৬ অক্টোবর রবিবার আসন্ন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা সুচারু ভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে দিনব্যাপী রাউজান উপজেলার পশ্চিম গুজরার দত্ত পাড়া শ্রী শ্রী জ্বালকুমারী মাতৃমন্দির পূজামন্ডপ, উত্তর গুজরা শ্যামাচরণ মহাজন বাড়ী পূজামন্ডপ, উত্তর গুজরা সবুজ সংঘের পূজামন্ডপসহ পশ্চিম গুজরা বিভিন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির দায়িত্বশীল নেতৃবৃম্দের সাথে পশ্চিম গুজরা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজদৌল্লা। প্রধান অতিথি ছিলেন ৯০ এর গণ-অভুত্থানের ছাত্রনেতা রাউজান উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু । যুবদল নেতা মো: নেছারুল হায়াত খানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস জাহানারা বেগম, ওম কোয়াইন রাউজান প্রবাসি ঐক্য পরিষদের আহবায়ক মো: আবুল কাশেম, বিএনপি নেতা ও কাগতিয়া বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস সওদাগর, প্রবীন বিএনপি নেতা মোহাম্মদ সলিমউল্লা খান, আকতার হোসেন ।
মতবিনিময় করেন পশ্চিম গুজরা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা মজু মিয়া, মোহাম্মদ নুর নবী, মোহাম্মদ ইউনুস সওদাগর,শহীদুল ইসলাম, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ শরিফ,মোহাম্মদ রিপন, মোহাম্মদ সেলিম সওদাগর, রবিউল হাসান চৌধুরী, আমজাদ হোসেন, আবদুল কাদের, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাফর,আবু বক্কর, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ ইলিয়াস, নুরুল আমিন, মীর হোসেন সওদাগর, লিটন আবদুল মান্নান মনা ও পূজা উদযাপন কমিটির পক্ষে জয় দাশ, সৌরভ দাশ, সভাপতি দীলিপ দাশ,অধীর দত্ত,নয়ন দত্ত, রাহুল দাশ, কেশব দাশ, নেপাল দাশ, পার্থ মহাজন, স্বপ্ন শান্তি মহাজন, জয়ন্ত দত্ত, রিপন দত্ত, কালু দত্ত, মদন দত্ত, সভাপতি খোকন চৌধুরী, সাধারণ সম্পাদক বিল্পব বিশ্বাস, শিমু বিশ্বাস, নির্মল বিশ্বাস, মিলন বিশ্বাস, মিলন বিশ্বাস, জুয়েল মজুমদার প্রমুখ।
বিএনপির নেতৃবৃন্দ পূজা উদযাপন করতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদ দলের ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশ রাউজানের হিন্দু সম্প্রদায় কোন বাধা ছাড়া পূজা উদযাপন করতে সর্বচ্চো দায়িত্ব পালন করবেন বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।।
শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...







Discussion about this post