কলম টিভি ডেস্ক : এডভোকেট মুহাম্মদ এনামুল হক “সহকারী পাবলিক প্রসিকিউটর” হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। সে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউপির পূর্ব মাহালিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ঈছমাইল ও মিসেস জাকিয়া খাতুনের সন্তান। মুহাম্মদ এনামুল হক প্রাথমিক শিক্ষা অর্জন করেন পূর্ব মাহালিয়া ইবতেদায়ী আর্দশ মাদরাসা ও প্রশিকা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক- বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে দাখিল ২০০৪, আলিম ২০০৬, ফাজিল ২০১০। বান্দরবান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মেঘলায় কম্পিউটার বিষয়ে কোর্স-২০০৭ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে অনার্স বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চট্টগ্রাম ২০১৩। মাস্টার্স চট্টগ্রাম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ফাস্ট ক্লাস ২০১৪, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি সম্পন্ন করেন। কর্মজীবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পটিয়া সেন্ট্রাল কলেজ ২০১৪-এ প্রাক্তন লেকচারার ছিলেন।
শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...







Discussion about this post