নিউজ ডেস্ক : রাউজান, আধরামানিক বোধিনিকেতন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত উপসংঘরাজ শিক্ষাবিদ বুদ্ধরক্ষিত মহাস্থবিরের পেটিকাবদ্ধ মরদেহ দেখতে গিয়ে টানা একঘণ্টা ভাবগম্ভীর পরিবেশে সূত্রপাঠসহকারে ধর্মদান করেন দেবমানব পুজ্য মহাধুতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ মহাস্থবির। তিনি প্রয়াত বুদ্ধরক্ষিত ভান্তের পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনা করেন এবং প্রয়াত ভান্তের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত নিপুণভাবে সুরক্ষা করার জন্য বোধিনিকেতন বিহারের সকল দায়ক-দায়িকাদের পরামর্শ দেন।
গত ১৮ নভেম্বর ২০২৪, সোমবার, প্রয়াত ভান্তের উদ্দেশ্যে যথাযথ মর্যাদায় বিভিন্ন সামাজিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা, বুদ্ধকীর্তন সংঘদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রতিপালন, অতিথি আপ্যায়ন ও ধর্মালোচনা হয়।
উক্ত মহতী ধর্মসভায় সভাপতিত্ব করেন অরণ্যবিহারী, দেবমানব পুজ্য, মহাধুতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ মহাস্থবির। অনুষ্ঠানের শুরুতে বিশ্বশান্তি কামনায় মঙ্গলাচরণ করেন জ্ঞানপ্রিয় শ্রমণ। উদ্বোধনী বক্তব্য রাখেন দানশীল ব্যক্তিত্ব সমাজহিতৈষী বাবু অনিল বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. বটন বড়ুয়া, বিজয় বড়ুয়া, যীষু চৌধুরী, মিলন বড়ুয়া (সেবক), শিক্ষক সাধন বড়ুয়া, যীশু বড়ুয়া, দুর্লভ বড়ুয়া, সাংবাদিক সিআর বিধান বড়ুয়া, চিত্ত বড়ুয়া প্রমখ। পঞ্চশীল প্রার্থনায় ছিলেন ধার্মিক উপাসক কল্যাণ বড়ুয়া।
বক্তাগণ বলেন, মহামতি ধর্মরাজ বুদ্ধের অহিংসার বাণী বিশ্বশান্তির একমাত্র হাতিয়ার। এতেই সুখ, এতেই শান্তি, এতেই কল্যাণ, এতেই শ্রীবৃদ্ধি।







Discussion about this post