নজরুল ইসলাম হাবিবী
হে কলমি বন্ধু,
বাজো বজ্রে উথাল মাতাল,
ক্ষয়ে যাক জগতের যত
জঞ্জাল।
শব্দ শস্ত্র করো হে সাইক্লোন
সিন্ধু।
তুমি বিশ্বের মহান মানব,
সভ্যতার মহা কারিগর,
অন্যায় অবিচারে
ক্ষুধার হাহাকারে
তোমার কলম হবে
এটম পাথর।
যেখানে পৃথিবীর রণ সংঘাত
তোমার শব্দ হবে সেথা বজ্রপাত।
জাতি-ধর্মে বর্ণে গোত্রে
দেশে দেশে আজ হাহাকার,
যুদ্ধের দামামা বাজে,
আমামা টুপি টিকি হবে
ছারখার।
মানুষের রক্তে হাড়ে রাষ্ট্র
গড়ে,
রচে সংবিধান,
আধুনিক দানব নাচে
পশু শয়তান।
হে কলমি বন্ধু,
মসীকে অসী করো,
মাঠে এসো,
আর নয় প্রেমকাব্য লেখা,
এখন যুদ্ধ হবে,
ওই শোনো বাজে দুন্দুভি,
এখন তুমি হবে দেশের,
মানুষের, সীমান্তের,
পতাকার কবি।
তোমার অধিকার চেয়ে নাও
বীর,
ধরো কলম
মাঠে এসো
করো সংগ্রাম,
ইতিহাসে লিখে নাও
জীবনের স্বর্ণালী নাম।
মানুষের পৃথিবী হবে,
কলমি পতাকা হবে বিশ্বে,
শৌর্য সম্মানে তোমার কীর্তি
রবে স্বর্গের দরজার শীর্ষে।
হালাকু চেঙ্গিস
ওরে হিটলার!
তোমার কবর হাসে
নরকের ধার।
পৃথিবী সবার হবে,
এ বিশ্ব নয় একা তোর,
নয় আর রক্ত খেলা,
থেমে যাও হায়েনা,
তন্ত্র মন্ত্র চোর।







Discussion about this post