বিজয় দিবস
*
মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ
*
স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছিল
জন্ম হয়নি তখন আমার,
ইতিহাস পড়ে জানতে পারলাম
স্বাধীন হয়েছিল দেশ আমার।
বাংলা মায়ের দামাল ছেলেরা,
যুদ্ধ করেছিল শত্রুর সাথে
জীবন বাজিয়ে রেখে,
শত্রু সেনা পালিয়ে গেছে
দামাল ছেলেদের সাহস দেখে।
কৃষক শ্রমিক আম জনতা
যুদ্ধ করেছিল নয় মাস ধরে,
জীবন দিয়ে বিজয় এনেছিল
বাংলাদেশের ঘরে ঘরে।
লাল সবুজের পতাকাটা
উড়েছিল ১৬ ডিসেম্বরে
গর্বে মোদের বুক ভরে যায়
স্বাধীন দেশে বাস করে।
বিজয় দিবসের গল্প শুনতে
মোদের কত ভাল লাগে,
শহীদের রক্তে রঞ্জিত বিজয়ের পতাকা
উড়াতে মনে কত সাধ জাগে।







Discussion about this post