নিউজ ডেক্সঃ
থ্যালাসেমিয়া জন্ম থেকেই এই রোগে আক্রান্ত হয় শিশু। সারা জীবন চিকিৎসা চালিয়ে যেতে হয়। কিন্তু বাবা-মা বিয়ের আগে রক্তপরীক্ষা করালে এই রোগ আটকানো সম্ভব। থ্যালাসেমিয়া মাইনরে সাধারণত চিকিৎসা প্রয়োজন হয় না। থ্যালাসেমিয়া মেজরে রক্তের হিমোগ্লোবিন কমে গেলে নিয়মিত রক্ত সঞ্চালন করতে হয়। বারবার রক্ত গ্রহণের একটি বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া হলো বিভিন্ন অঙ্গে অতিরিক্ত আয়রন জমে যাওয়া। এর ফলে যকৃত বিকল হয়ে রোগী মারাও যেতে পারে। এ ধরনের জটিলতা প্রতিরোধে আয়রন চিলেটিং এজেন্ট দেয়া হয়, যা দেহের অতিরিক্ত আয়রন বের করে দেয়।
আয়রনসমৃদ্ধ খাবার ও ওষুধ পরিহার করতে হবে, সঙ্গে ফলিক এসিড সাপ্লিমেন্ট হিসেবে দেয়া হয়। এছাড়া বারবার রক্ত সঞ্চালনের ফলে রোগীর প্লীহা (SPLEEN) বড় হয়ে যায়, ফলে প্লীহা কেটে ফেলতে হয়।
থ্যালাসেমিয়ার একটি কার্যকরী চিকিৎসা হচ্ছে অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplantation). কিন্তু এটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল।

থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। এটি একটি প্রতিরোধযোগ্য রোগ। যদি স্বামী-স্ত্রী দুজনই থ্যালাসেমিয়া বাহক বা একজন থ্যালাসেমিয়া বাহক এবং একজন হিমোগ্লোবিন-ই এর বাহক হয়, তবে প্রতি গর্ভাবস্থায় এ রোগে আক্রান্ত শিশু জন্ম নেয়ার সম্ভাবনা থাকে শতকরা ২৫ ভাগ, বাহক শিশু জন্ম নেয়ার সম্ভাবনা থাকে শতকরা ৫০ ভাগ, আর সুস্থ শিশু জন্ম নেয়ার সম্ভাবনা থাকে শতকরা ২৫ ভাগ।
স্বামী-স্ত্রী দুজনের যে কোনো একজন যদি সম্পূর্ণ সুস্থ থাকেন, তাহলে নবজাতকের থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে নবজাতক থ্যালাসেমিয়ার বাহক হতে পারে যা কোনো রোগ নয়।
তাই এ রোগের বাহকদের মধ্যে বিয়ে নিরুৎসাহিত এবং প্রতিহত করার মাধ্যমে সমাজে নতুন থ্যালাসেমিক শিশুর জন্ম হ্রাস করা যায়। সুতরাং, দেরি না করে আজই থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক পরীক্ষাটি করুন এবং আপনার শিশুকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়া থেকে মুক্ত রাখুন।
গর্ভস্থ সন্তানের থ্যালাসেমিয়া জানার জন্য যে পরীক্ষাগুলো করতে হবে।
কোরিওনিক ভিলিয়াস স্যাম্পলিং (Chorionic villus sampling), অ্যামনিওসেনটিসিস (Amniocentesis), ফিটাল ব্লাড স্যাম্পলিং (Fetal blood sampling







Discussion about this post