শাহাদাত হোসেন,
রাউজান প্রতিনিধিঃ
রাউজানে ২৪জন ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ১২লক্ষ টাকার চেক প্রদান ও স্থানীয় এমপির পুত্র ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রাণ তহবিল থেকে ৩’শ এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
১০মে রোববার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এই খাদ্যসামগ্রী ও রাউজান সমাজসেবা অধিদপ্তরের প্রকল্পে ২৪ জন ক্যান্সার রোগীকে ১২ লাখ টাকার চেক তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ্ আল্ মাহমুদ ভূইয়া,
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।
Discussion about this post