বাবর মুনাফ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বোয়ালখালী থানায় এ ডায়েরি করেছেন।
এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে।একযোগে বেশ কয়েকটি পরিচয় বিহীন ফেসবুক “বিপ্লবী মুসাফির” “ইমাম নগর জামায়াত শিবির” “চট্টগ্রাম নিউজ” “মির্জা কাদের সাহেব” সহ একাধিক আইডিতে অপ্রীতিকর লেখালেখি, পোষ্ট ও শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের অপূরনীয় ক্ষতিসাধন করছে। যা মিথ্যা অপবাদ ও হুমকি মূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানা সাধারণ ডায়েরি করে রেখেছি।
এবিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।







Discussion about this post