মোফাচ্ছেল হক শাহেদ
এ মুল্লুকে ভল্লুকে ভরা- দেখলে গা শিউরে,
নারী পিছু ঘুরঘুর- চান্সে সে শিয়রে।
হিংস্র স্বভাবের মনোভাব কুকুরের,
বেশভূষা মানবের পেশা-নেশা দানবের।
শিশু বৃদ্ধা যারে-তারে একা পেলে কামড়ে,
তার কাছে নেই রুচি সাদা-কালো চামড়ে।
মা-মেয়ের হতাশা,হামেশা আতঙ্ক!
হায়েনার আঁচড়ে বাড়ছে জলাতঙ্ক।
পত্রিকা আর টিভিতে ধর্ষণ ও ধর্ষক,
বাকরুদ্ধ জনতা পাঠক ও দর্শক।
ধরা খেলে লম্পট- ল্যাঙ্গট তার খুলে ফেল,
অঙ্গ ল্যাজে টান দিয়ে- ষণ্ড অণ্ড ছিঁড়ে ফেল।।
11.03.2025
কো-অর্ডিনেটর,
কলম একাডেমি লন্ডন-মিডলইস্ট চ্যাপ্টার।
আবুধাবি,আল ধাফরা পশ্চিমাঞ্চল, ইউএই।







Discussion about this post