• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Friday, July 3, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home আন্তর্জাতিক খবর

ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়

by QALAM BD NEWS
April 8, 2025
in আন্তর্জাতিক খবর
0
ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়
নিউজটি শেয়ার করুন।
  
     

হাকিকুল ইসলাম খোকন : নিজের ব্যক্তি জীবনের অনেক তথ্যই আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচিতজনদের জানাই। মেসেঞ্জারে কথোপকথনও আমাদের নিত্যদিনের যোগাযোগের অন্যতম প্রধান একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। যত বেশি তথ্য আমরা ফেসবুকে প্রকাশ করছি, তত বেশি যেন ঝুঁকিগ্রস্ত হচ্ছে আমাদের গোপনীয়তা। আর এ ঝুঁকির অন্যতম নাম— ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়া।

কারো ফেসবুক প্রোফাইল হ্যাক হলে কীভাবে বোঝা যাবে এবং এর সম্ভাব্য সমাধান নিয়েই আজকের এ লেখা।
তথ্যের পরিবর্তন
ব্যবহারকারীর অজ্ঞাতে প্রোফাইল নাম, ছবি, জন্মদিন বা পাসওয়ার্ড ইত্যাদি সব মৌলিক তথ্যের পরিবর্তন হলে ফেসবুক হ্যাক হবার আশঙ্কা করা যায়। এছাড়াও সন্দেহজনক কর্মকাণ্ড যেমন বন্ধুতালিকার কাউকে সাহায্য চেয়ে ম্যাসেজ বা বিভিন্ন স্প্যাম লিংক পাঠানো, পোস্ট দেওয়া— ইত্যাদি ঘটলে আইডির মূল মালিক যদি কিছুই না জানেন এবং পরিচিত কারো কাছেও তথ্য না থাকে, তবে এমন অবস্থায় ফেসবুক হ্যাক হয়েছে বলে ধরে নিয়ে সেই অনুযায়ী সতর্ক থাকা ভালো।
প্রোফাইল লগ ইন
সেটিংসে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ অপশনে ক্লিক করলে দেখা যাবে, নির্দিষ্ট প্রোফাইলটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। এসব ডিভাইসের মধ্যে সন্দেহজনক, অচেনা কোনো ডিভাইস বা মডেলের নাম থেকে থাকলে শিগগির পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার। শুধু তাই নয়, ফেসবুকের সঙ্গে সংযুক্ত ইমেইল অ্যাড্রেসটিরও পাসওয়ার্ড বদলে নিতে হবে। কেননা এমনটাও হতে পারে, হ্যাকার হয়তো ইমেইল আইডির পাসওয়ার্ড জেনে গেছে।
ফেসবুক পেমেন্ট
ফেসবুক নিজেও এখন একটি কেনাবেচার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশ থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড, মাস্টারকার্ড, পেপ্যাল ইত্যাদি মাধ্যমে মূল্য পরিশোধ করা যায়। এমন কারো প্রোফাইল যদি হ্যাক হয়, যিনি ফেসবুকে সরাসরি কেনাকাটা করে থাকেন— তবে তার পেমেন্ট তালিকা যাচাই করা একটি ভালো উপায়। এমনও হতে পারে, হ্যাকার সেই প্রোফাইল থেকে কিছু কেনার উদ্দেশ্যে হ্যাক করেছে। সেক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সেটিং ও প্রাইভেসিতে গিয়ে ‘অর্ডার অ্যান্ড পেমেন্টস’ অংশে নিজের ক্রয়তালিকা দেখে নিতে পারেন। এমনকি এই প্রোফাইল থেকে কোনো ধরনের বিজ্ঞাপন কেনা হয়েছে কি না, সেটিও দেখা সম্ভব। সন্দেহজনক কর্মকাণ্ড ধরা পড়লে ফেসবুক সাপোর্ট দলের কাছে সাহায্য চেয়ে প্রতারণার অভিযোগ করা উচিত। ফেসবুকে সরাসরি ম্যাসেজ প্রদানের পাশাপাশি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও যোগাযোগ করা যাবে।
বাড়তি সতর্কতা
প্রোফাইল হ্যাক হবার পর হ্যাকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই তা বোঝা যায়। কিন্তু সব হ্যাকারের উদ্দেশ্য এক নাও হতে পারে। কেউ হয়তো শুধু নজর রাখার জন্যই হ্যাক করে। সেক্ষেত্রে কিন্তু তিনি তার উপস্থিতির জানান দিতে সাধারণ হ্যাকারদের মতো ম্যাসেজ আদান—প্রদান, পোস্ট দেওয়ার মতো বোকামি করবে না; বরং প্রোফাইলে ঘাপটি মেরে বসে থাকবে— মূল ব্যবহারকারীর গতিবিধি, কথাবার্তায় নজরদারি করার জন্য। তাই আইডি হ্যাক হোক না হোক, এ বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত এবং এজন্য সবসময় ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করে নেওয়া ভালো। এতে করে ব্যবহারকারী যে ফোন নম্বর প্রোফাইলের সঙ্গে সংযুক্ত করে রেখেছেন, প্রতিবার লগ ইন করার সময় সেটিতে ওটিপি বা ওয়ানটাইম পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ড প্রবেশ না করিয়ে লগ ইন করা যাবে না।
এছাড়াও ফেসবুক ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করলে এমন দুরবস্থার শিকার না হবার সম্ভাবনাই বেশি। যেকোনো লিংকে ক্লিক করার আগে এর যথার্থতা সম্পর্কে সচেতন থাকা, ক্লিকবেইট শিরোনাম দেখলেই প্রবেশ না করা, চটকদার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ‘টেস্ট’—এ অংশ নেওয়া থেকে বিরত থাকা ইত্যাদি চর্চার মাধ্যমে ফেসবুক ব্যবহার অনেকটাই নিরাপদ হতে পারে।
পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ সতর্ক থাকতে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন, এমন কিছু নয় যা কেউ চাইলেই অনুমান করে নিতে পারে। জন্মদিন, প্রিয় কারো নাম ইত্যাদি বিষয় পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করাই ভালো। কেননা এগুলো খুব সহজেই অনুমান করা যায়।
এসব সতর্কতার বাইরেও খেয়াল রাখতে হবে, ফেসবুক একটি ভার্চুয়াল বাস্তবতা। এখানে এমন অতি সংবেদনশীল কোনো তথ্য না ব্যবহার করাই ভালো। সর্বোপরি সাবধানে থাকুন— সাইবার স্পেস হোক নিরাপদ, তথ্য থাকুক সুরক্ষিত।

Next Post
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনার এক অনবদ্য অনুষ্ঠান

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনার এক অনবদ্য অনুষ্ঠান

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, নারীদের সেলাই মেশিন ও মৎস্য উপকরণ বিতরণ

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, নারীদের সেলাই মেশিন ও মৎস্য উপকরণ বিতরণ

by QALAM BD NEWS
July 2, 2026
0

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ও...

মোরেলগঞ্জে দেশীয় মাছ  বৃদ্ধির লক্ষে মাছের পোনা বিতরণ

মোরেলগঞ্জে দেশীয় মাছ  বৃদ্ধির লক্ষে মাছের পোনা বিতরণ

by QALAM BD NEWS
July 2, 2026
0

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় মাছ বৃদ্ধির লক্ষে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।...

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

by QALAM BD NEWS
July 2, 2026
0

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার)...

প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

by QALAM BD NEWS
July 1, 2026
0

কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি : মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (113)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (17)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (896)
  • জাতীয় (107)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (13)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin