নিউজ ডেস্ক : গত ৮ এপ্রিল, (মঙ্গলবার), রাউজান উপজেলা লেলাংগারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী রাউজান আর আর এসি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন সদস্য প্রবাসী রাশেদুল আমিন চৌধুরী, শাকিল উদ্দিন মফিজ প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার তাগিদ দেন।
সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম, শফিউল আলম, হারুন মিয়া, শিক্ষিকা কনিকা শীল, সাবেক কৃতি শিক্ষার্থী শানজিতা শাম্মী ইরা।

পরে লেলাংগারার সামাজিক সংগঠন গুল রিদোয়ান শেখ ওমর ফাউন্ডেশনের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে অতিথি, শিক্ষক ও পরিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।







Discussion about this post