ছড়ায় ছয় ঋতু ও বার মাস
নজরুল ইসলাম হাবিবী।
(লন্ডন থেকে )
বৈশাখ জৈষ্ট্য গ্রীষ্মকাল
গরম পড়ে খুব,
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
সেই কি অপরূপ!
ভাদ্র আশ্বিন শরৎ কাল
নানান ফুল ফোটে,
কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল
বাংলা হেসে উঠে।
পৌষ মাঘ শীতকাল
শীতে কাঁপে বাঘ,
ফাল্গুন চৈত্র বসন্তকাল
হাসে ফুলে বাগ!
(লেখাটির কতক স্থানে ‘মাত্রা’র প্রয়োগ যথাযথ হয় নি।
লেখাটি কোন বিজ্ঞ – বিখ্যাত পাঠকের জন্য নয় । এটি মূলতই লন্ডনের বাংলাস্কুলগুলির জন্য লেখা।
আমি আমার স্কুলের জন্য এ রকম ছড়া ছন্দ লিখে ছেলেমেয়েদেরকে বাংলা শেখাই। আমি বিষয় ভিত্তিক অনেক বাংলা ও ইংরেজিতে ছড়া কবিতা লিখেছি।
এ রকম ইংরেজিতে লেখা তিনটি বই এর নাম: 1. Words in rhymes. 2. Anglo Bengali words book and 3. Poetic Dictionary.
এই বই তিনটি ইউরোপ ও আমেরিকার কিছু বাংলা স্কুলে সিলেবাসের অধীনে পড়ানো হয়।
চট্টগ্রামের কিছু স্কুলেও এই বইগুলো দীর্ঘদিন ধরে পঠিত হচ্ছে ।
মাঝে মধ্যে এরকম কিছু লেখা পাঠ করে পেইজবুকে পোস্ট করার ইচ্ছে আছে ।






Discussion about this post