নিজস্ব প্রতিনিধি :
চটগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা এক অজগর সাপ উদ্বার করা হয়েছে। সড়ক পার হতে গিয়ে পথচারীদের সামনে পড়ে বিশাল আকৃতির এই সাপটি।
মানুষের টানাটানিতে দিশেহারা হয়ে পড়া অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের এক সদস্য।
গতকাল (২৩ এপ্রিল) বুধবার রাত আনুমানিক ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধারকারী আমীর হোসাইন শাওন বলেন, অজগরটি খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি।
সেটি খাল পাড়ে বিল হয়ে সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। খবর পেয়ে বন বিভাগকে জানিয়ে দ্রুত জনতার কবল থেকে উদ্ধার করি। অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। লম্বায় ১২ফুট।
এর আগে রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি ও উদ্ধার করে নিয়ে যান।







Discussion about this post