নিউজ ডেস্ক:
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, “দেশের এই সংকটাপন্ন মুহুর্তে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছে তারাই প্রকৃত মানুষ।
পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু মানুষের জন্য কাজ করে গেলে মৃত্যুর পরেও তা জীবন্ত হয়ে থাকবে। করোনা পরিস্থিতির শুরু থেকে রাউজানে ফারাজ করিম চৌধুরীর তত্ত্বাবধানে যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে তা সুন্দরভাবে সম্পাদন করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যরা।
আর রমজান মাস জুড়ে প্রতিদিন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ২ হাজার মানুষের মাঝে প্রতিদিন সেহেরীর খাবার সরবরাহ কার্যক্রমে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যদের শ্রম ও ত্যাগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। তাদের এই বিরামহীন কষ্ট একদিন স্বার্থক হবে।
গতকাল ১৬ মে শুক্রবার রাউজান দায়ার ঘাটাস্থ আল-আমিন কমিউনিটি সেন্টারে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাথে মতবিনিময় সভা ও ঈদ উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা এস.এ.এম হোসাইন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি শাহজাহান ইকবাল, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা ও ক্রীড়া ব্যক্তিত্ব সুমন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা ও আল আকসা ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোঃ সালাহ্ উদ্দিন।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, শাহরিয়ার হাসান সাকিব, আবু বক্কর আরাফাত, মোঃ রিফাদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, অনিক ভট্টাচার্য, নোমান বিন আজিজি, কাজী শিহাব, তাজনবী ইমন, আরফান গণি ফাহিম, ফরহানুল ইসলাম, তামিম সিকদার সাইফ, মোহাম্মদ নাহিদ, আরফানুল ইসলাম আবির, শাহরিয়ার আসিফ, এবিএস সাজ্জাদ হোসাইন, অমিত দাশগুপ্ত, মনির খান ইম্পু, জোনায়েদ উল্লাহ তুষার প্রমুখ।







Discussion about this post