নজরুল ইসলাম হাবিবী :
স্রষ্টা রহিম দয়ায় অসীম
মায়ায় মহান চিত্ত,
মানবজাতির গুনা মাফে
জাগো তুমি নিত্য।
আরশে আজিম মহান মহিম
সৃষ্টি প্রেমে মগ্ন,
অভয়দানে বান্দাগণে
না হতে মন ভগ্ন।
রব সুবহান নাহি ঘুমান
তার কোন নেই বৃত্ত,
ডাকেন তিনি দিবাযামি-
“আয়রে আমার ভৃত্য-
মাফ চেয়ে নে
আমার পানে
সকল ভুল ও ভ্রান্তি,
সিজদা করো দোয়া পড়ো
পাবে মনে শান্তি।
তাহাজ্জুদে চা অজুদে
সব জীবনের উত্তর,
দেখবে তুমি জগতস্বামী
জবাব দেবে সত্বর।
আজ আরাফাত খুললো বরাত
ঢেউ খেলে যায় পুণ্য,
গুনা খতায় ভরলো খাতায়-
জীবন খাতা শূন্য,
তোল্ দু’টি হাত
কর্ মুনাজাত
মাগ্ সকলিই স্রষ্টায়,
রহমতে আর বরকতে
জ্বলুক জীবন পৃষ্টায়”।
*







Discussion about this post