নিউজ ডেস্ক : গত ১৫ জুন রবিবার রাত ৮ টায় মিরসরিয়ান নামক সামাজিক সংগঠন কর্তৃক মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা সংগঠনের কার্যালয় কক্ষ নং – ৫০৭৮ ৫ম (তলা)সিজেকেএস শফিং কমপ্লেক্স কাজী কেউরী, চট্টগ্রাম সংগঠনের আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী সভাপতিত্বে শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.মোস্তাফিজুর রহমান।এতে মুল প্রবন্ধ পাঠ করেন লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস রিপন। স্বাগত বক্তব্য রাখেন কাজী আফাজ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ মুসা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবদুল হালিম চৌ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নেছার আহমেদ, এম এ ফয়েজ, শাহ আলম নিপু, মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ মোরশেদ আলী, মুহাম্মদ এনায়েত উল্লাহ, মোহাম্মদ কেফায়েত উল্লাহ, নাসির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস সিরাজী,মোঃ নুরুল ইসলাম ইরান,মো.আজিম উদ্দিন ভুঁইয়া,মোঃ হুমায়ুন কবির,কামরুল আহছান সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষের মধ্যে রোগ অসুস্থতা আঘাত এবং অন্যান্য শারীরিক মানসিক প্রতিবন্ধকতা প্রতিরোধ নির্ণয়, চিকিৎসায় উন্নতি,নিরাময়ের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি বা রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরী।স্বাস্থ্য খাত নড়বড়ে হলে সবকিছু মারাত্মক হুমকির মুখে পড়ে বর্তমানে মিরসরাই উপজেলার স্বাস্থ্যসেবাখাত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নামে যে হাসপাতাল টি রয়েছে তাতে উন্নত চিকিৎসা সেবা ও আধুনিক সুযোগ সুবিধা পর্যাপ্ত নয় তা অস্বীকার করার কোন কারন নেই।তিনি বলেন মিরসরাই হচ্ছে অনেক বড় একটি উপজেলা এতে দুটি থানা, দুটি পৌরসভা দুটো অর্থনৈনিক জোন রয়েছে এবং চট্টগ্রাম এর প্রবেশদ্বার লক্ষ লক্ষ লোকের বসবাস তাই এএলাকায় আরো একটি মান সম্মত হাসপাতালের প্রয়োজন। অন্যদিকে যেই টি রয়েছে তার মান উন্নয়ন লোকবল নিয়োগ,এমবুলেন্স, এক্সরে মেশিন প্রদান সহ সার্বিক বিষয়ে সহযোগিতা আশ্বাস প্রদান করেন। তিন ডিজিটাল এক্সরে মেশিন, প্রয়োজনীয় যন্ত্রপাতি,সাপে কাটা রোগীদের জন্য ইনজেকশন,সাপে কাটা রোগীদের জন্য টেকনোলজিষ্ট, নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। তিনি স্বাস্থ্য উপদেষ্ঠা, সচিব বরাবরে বিষয়টি অবহিত করার বিষয়ে ও তাগিদ দেন। তিনি সকল কে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সভাপতি সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।







Discussion about this post