নিউজ ডেস্ক : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৃৎশিল্পীর তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দূর্গা প্রতিমা। পাড়ায় পাড়ায় পূজার প্রস্তুতির শেষমুহুর্তে চলছে সাজসজ্জাকরণ। উৎসরমুখুর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ হিন্দুধর্মাবলীদের সাথে দফায় দফায় মতবিনিময় করছেন। এবার ২৮সেপ্টেম্বর থেকে রাউজান উপজেলায় ২৩৩টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। চট্টগ্রামের পূজামন্ডপে দ্বিতীয় স্থানে রয়েছে রাউজান। প্রতি পূজামন্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২জন পুলিশ, ৬ থেকে ৮জন আনচার। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে থাকবে অস্থায়ী পুলিশ ক্যাম্প, থাকবে সেনা, বিজিপি ও র্যাপের টহল।
পশ্চিম গুজরা ইউনিয়নে সার্বজনীন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অতীতের ন্যায় উৎসবের আমেজে দূর্গাপূজা উদযাপনে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ সকালে পরিষদের হল রুমে মহিলা মেম্বার লাকী মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস জাহানারা বেগম, গোলাপি বড়ুয়া, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ ওসমান, আতিকুল্লাহ, মো: নুরুন নবি, ইলিয়াস সওদাগর, নুরুল আকতার, মোহাম্মদ নেচার, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, কায়ছার হামিদ দিদার, সাহাব উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, চন্দন কুমার বিশ্বাস, দিলীপ দে, কাঞ্চন বিশ্বাস, রূপক কান্তি দে, বিপ্লব বিশ্বাস, রুবেল দাশ, অমল দাশ, নিলয় ঘোষ, অশোক মজুমদার, বাবলা বিশ্বাস, সুমন বিশ্বাস, সুমন মহাজন, সুক্তম মহাজন, জয় দে, কৃষ্ণ দত্ত প্রমুখ।।
পশ্চিম গুজরার ১১টি পূজামন্ডপে যথাযথ ভাবে দূর্গাপূজা উদযাপনে রাউজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা করবেন বলে জানান ।







Discussion about this post