নিউজ ডেক্সঃ
আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “কাশেম নূর ফাউন্ডেশন” এর ব্যবস্থাপনায়, উক্ত ফাউন্ডেশনের কো- চেয়ারম্যান আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরীর অর্থায়নে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ জন্য মঙ্গলবার (১৯ মে) দুপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কিংডম পরিবারের পরিচালক মহিউল ইসলাম মহিনের কাছে রাউজান, লেলাংগারায় বিতরণের জন্য হস্তান্তর করা হয়।
এছাড়া ১ম দফায় ৩০ পরিবার এবং ২য় দফায় ২০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, কিংডম পরিবারের কার্যকরী সদস্য রবিউল ইসলাম রবি, শোয়েব উল ইসলাম মনু, মোহাম্মদ সেলিম, মোর্শেদ ও সোহেল।
ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী (সি.আই.পি) বলেন, নোভেল-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৬০ হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতে ও এই কার্যক্রম অবহ্যত থাকবে বলে জানান।







Discussion about this post