নিউজ ডেস্ক : রাউজানের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে শুক্রবার (৩ অক্টোবর) বাদে জুমা হতে ৭২ তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে জুমা- পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মেনাজাত।
ছৈয়্যদুল মুরছালিন হুজুর পাক সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী শীর্ষক আলোচনা। মাহবুবে ছোবহানী, কুতবে রাব্বানী গাউছুল আজম হযরত শায়খ ছৈয়্যদ আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর জীবনী শীর্ষক আলোচনা।
বাদে নামাজে আসর- তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
বাদে নামাজে মাগরিব- মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বাইয়াত (যারা বাইয়াতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত)। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনি নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
কাবলে নামাজে এশা- তাবাররুক বিতরণ। জিকিরে গাউছুল আজম মোর্শেদী। ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০.৩০ মিনিটে।
বাদে নামাজে এশা- মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা (দ:) আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
১১ রবিউস সানি বাদে নামাজে ফজর- ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ৷
এতে সকল আশেকে রাসূল মুসলিম উম্মাহ’র প্রতি দ্বীনি দাওয়াত রইল।







Discussion about this post