হঠাৎ মোবাইল ফোনটি কেঁপে উঠায় নজর দিয়েই দেখি কলম সাহিত্য সংসদ লন্ডনের সম্মানিত প্রতিষ্ঠাতা ডঃ নজরুল হাবিবী স্যারের ফোন। আমি অত্যন্ত আনন্দের সহিত ফোনটা রিসিপ করি এবং সালাম দিয়ে স্যার কে সংবর্ধনা জানাই। প্রথম কথাতেই যে সুরে স্যার আমাকে রিসিপ করেছেন আমার মনে হয়েছিলো অনেক যুগের পরিচয় তাহার আমার সাথে। জানলেন আমাকে হালকা পরিচয়ের মাধ্যমে, আমার বাবা, মার খবর আগে নিলেন তাদের আমি ঠিকঠাক দেখাশোনা করি কিনা? আমার উত্তরে জানলেন আমার মা নেই, চলে গেছে অনেক আগেই না ফেরার দেশে। মায়ের জন্য লন্ডন মসজিদে দোয়া করবেন তাও বলেন এই মহান মানবিক মানুষ।স্যারের প্রত্যেক টি কথাই শুধু আমার নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য।তিনি বলেন,বাংলাদেশে চট্টগ্রাম এক প্রোগ্রামে বলেছেন বাংলাদেশের মাটি আমার কাছে একটি জায়নামাজ, “বাংলাদেশ আমার মা” স্যারের কাব্যগ্রন্থের নাম।কোন সাংবাদিক জানতে না চাওয়ার পরেও তিনি সেদিন বলেছেন লন্ডনের মাটিতে থেকে আপনি এই কলম সাহিত্য সংসদ লন্ডন থেকে কি দিতে চান?তিনি বলেন আমি বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশের অসহায়,নির্যাতিত মানুষের পাশে থেকে মানবিক কাজ করতে চাই।তাহার প্রমাণও আমরা অনেক দেখেছি।দেশ প্রেম নিয়ে আরো বলেন,কাছে থাকলে কিছুর অভাব বোঝা যায়না দূর থেকে বোঝা যায় না থাকার ব্যথা কত ভারি।মা হারালে মায়ের শুন্যতা বোঝা যায়, বিদেশে থেকে ঠিক তেমনি বুঝতে পারি বাংলাদেশের প্রতি কত মায়া কত মমতা।সাহিত্য রথের নানান দিকনির্দেশনা দিলেন আমাকে, বললেন আমি আপনার লেখা,কমেন্ট গুলো দেখে বুঝতে পেরেছি, আপনি সৎ সাহস বুকে নিয়ে এগিয়ে যান আমরা আছি আপনার পাশে।আমি দোয়া চাইলাম আর বললাম স্যার আপনি আমাকে তুমি করে বললে আমি খুব আনন্দিত হতাম স্যার।আপনি করে বললে কেমন জানি দূরের মনে হয়! স্যার আমাকে এ বিষয়ে সুন্দর করে বুঝিয়ে বললেন এটা বাংলাদেশের কথা, এটা দূর, আপন,পর কোন কিছুই না, দেখ ইংরেজিতে এ ক্ষেত্রে শুধু একটি শব্দ You ব্যবহৃত হয় তার মধ্যে আপনি,তুমি,তুই সবই আছে আলাদা করে দেখার কিছু নাই।তোমার পরিবারের সদস্য দের তুমি কেন তিনটি ভাগে ভাগ করবে!বাবাকে আপনি,বড়ভাইকে তুমি, ছোট ভাইকে তুই এরকম নয়।
দীর্ঘ ৪৮.১১ মিনিট স্যার আমাকে নানা ধরনের দিকনির্দেশনা দেন আমি খুবই আনন্দিত যে,এত বড় মহান মানবিক মানুষটি ক্ষুদে এই আমাকে এত সুন্দর করে তার মূল্যবান সময় খরচ করে এগিয়ে চলার সাহস দেন এবং নিজ জেলায় কলম সাহিত্য সংসদ লন্ডনের একটি শাখা করার অনুমোদন ও পরামর্শ দেন।
আমি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এমন মহান মানবিক মানুষ শ্রদ্ধেয় নজরুল হাবিবী স্যার কে।জয় হোক তাহার, জয় হোক কলম সাহিত্য সংসদ লন্ডনের এবং সকল সহযোদ্ধা কলম সৈনিকদের।জয় হোক মানবতার।
শুভেচ্ছান্তে
আলমগীর সাকিব
কাজিপুর,সিরাজগঞ্জ
বাংলাদেশ।






Discussion about this post