শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি : আবুধাবীর নাজিরহাট পৌরসভা প্রবাসী সমিতির সমুদ্র বিলাস ও আনন্দ ভ্রমণ আমিরাতের রাজধানী আবুধাবির অদূরে আরব সাগরের মোহনায় অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ জানুয়ারী) দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আবুধাবির মেরিনা মহলের হাভানা ক্লাব এরিয়া হতে প্রমোদতরীতে সাগর ভ্রমনের যাত্রা শুরু হয়। প্রমোদতরীতে চা নাস্তা, খানা পিনা, ফটোশ্যূট, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই প্রথম জাহাজে করে কোন প্রবাসী সিআইপিকে সংবর্ধনা দেয়া হয়।
কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল হাছান তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি আই পি আলহাজ্ব মাহমুদ আজম খান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য নির্বাচিত সিআই পি আলহাজ্ব মোঃ ওসমান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহবুবুল আলম,ব্যবসায়ী মইনুদ্দিন মইন, ব্যবসায়ী ইয়াকুব আলী, ব্যবসায়ী দিদারুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত সিআইপিকে নাজিরহাট পৌরসভা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, নাজিরাহট পৌরসভা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমানের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন মাহবুব খন্দকার, গোলাম কাদের ইফতি,সেলিম নেওয়াজ,মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আরাফাত প্রমুখ। অনুষ্ঠানের অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাসির উদ্দীন, মোঃ শফিউল আলম শফি, আমানুল্লাহ চৌধুরী আমান, মাহমুদুর রহমান মান্না, নাসির উদ্দিন লিটন, নজরুল ইসলাম, মোফাসসিল ইসলাম, মোহাম্মদ আরাফাত, মোঃ মোরশেদ, মোহাম্মদ আনাস, মোহাম্মদ নাসির, আজগর আলী প্রমুখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী জিয়াউর হক জিয়া। বিপুল সংখ্যক প্রবাসী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে প্রমোদ তরীর অনুষ্ঠানেটি একখন্ড মিনি বাংলাদেশে পরিণত হয়। উপস্থিত অতিথিরা আযোজন কারীদের ধন্যবাদ জানান।
আয়োজনকারীরা সবার সহযোগিতায ভবিষ্যতে আরো বড় পরিসরে এধরনের আযোজনের কথা বলেন।







Discussion about this post