• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Wednesday, July 1, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: পাঠাগারই গ্রামীণ জাগরণের প্রধান প্রেরণা

by QALAM BD NEWS
February 28, 2026
in চট্টগ্রাম
0
আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: পাঠাগারই গ্রামীণ জাগরণের প্রধান প্রেরণা
নিউজটি শেয়ার করুন।
  
     

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :আপন পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠাগার হোক সচেতন ও সমৃদ্ধ সমাজের ভিত্তি, জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ। একটি গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা মানে কেবল বই রাখার স্থান তৈরি করা নয়, বরং জ্ঞানের এক স্থায়ী আলোকবর্তিকা প্রজ্বলন করা। তাঁরা উল্লেখ করেন, একটি সমৃদ্ধ পাঠাগার গ্রামের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের দৃঢ় ভিত্তি স্থাপন করে। এখানে শিক্ষার্থী, তরুণ-তরুণী ও সাধারণ মানুষ সমানভাবে বই, পত্রিকা ও সাময়িকী পড়ার সুযোগ পায়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছলদের জন্য এই পাঠাগার আশীর্বাদস্বরূপ, কারণ তারা বিনামূল্যে জ্ঞানার্জনের সুযোগ পেয়ে নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে। পাঠাগারই গ্রামীণ জাগরণের প্রধান প্রেরণা।

বক্তারা আরও বলেন, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবেশবিষয়ক বই মানুষের চিন্তাভাবনাকে প্রসারিত করে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। পাঠাগার কুসংস্কার ও অজ্ঞতা দূর করে যুক্তিবাদী মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সাহিত্যচর্চা, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এটি সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। সবশেষে তাঁরা শেখর ঘোষ মহোদয়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “আপন পাঠাগার” একদিন এই গ্রামকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে একটি আদর্শ ও প্রগতিশীল সমাজে রূপান্তরিত করবে।
‘সু-শিক্ষিত মানুষ গড়ার প্রত্যয়ে’-এই স্লোগানকে সামনে রেখে রাউজান পশ্চিম গুজরা সরকার পাড়াস্থ আপন পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সুধীজন মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

আপন পাঠাগার এর উপদেষ্টা টুটুন মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার সিটিও ফোরাম বাংলাদেশ ধানমন্ডি ক্লাবের সভাপতি লায়ন তপন কান্তি সরকার । প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি ঢাকা জোন চেয়ারম্যান লায়ন গীতা রানী সরকার, বিশিষ্ট নারী নেত্রী রেখা চৌধুরী। আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা সহ-প্রধান শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল-ম্যানেজার তাপস সরকার, সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শুভাকাঙ্ক্ষী মিলন কান্তি ঘোষ প্রমুখ।
উপস্থিত ছিলেন শিক্ষিকা নিশিতা চক্রবর্তী, সঞ্চিতা বিশ্বাস, খোকন ভট্টাচার্য, জ্যাকব ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, শিপ্রা দে, প্রীতম, শুভ, রাফি, রিশন, সোহেল,লাভলু, বাপ্পা, আখিঁ, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রী প্রমুখ। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা স্মারক প্রদান, পাঠকদের বই ও কম্পিউটার উপহার, কেক কর্তন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। উল্লেখ্য, আপন পাঠাগারের উদ্যোগে প্রতিদিন “মানবতার দেওয়াল”-এ এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য ব্যবহারের উপযোগী পোশাকের প্রদর্শনী ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়ে থাকে।
“একটি গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘আপন পাঠাগার’। সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনে এই উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমনটাই প্রত্যাশা সবার।”

Next Post
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি সাড়ে ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি সাড়ে ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

by QALAM BD NEWS
June 30, 2026
0

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত...

মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে গাছের চারা বিতরণ

মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে গাছের চারা বিতরণ

by QALAM BD NEWS
June 30, 2026
0

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যেগে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে নারিকেল সহ বিভিন্ন ফলজ ও...

“সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামই আমাদের জন্য ইমাম হোসাইনের (রা.) পবিত্র উত্তরাধিকার”- সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী

“সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামই আমাদের জন্য ইমাম হোসাইনের (রা.) পবিত্র উত্তরাধিকার”- সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী

by QALAM BD NEWS
June 30, 2026
0

মাইজভান্ডারী শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ও শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (র.)-এর প্রথম চান্দ্রবার্ষিক ফাতেহা অনুষ্ঠিত “সত্য ও ন্যায়ের...

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন জাতীয়  ভিটামিন এ+প্লাস ক্যাপসুল

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন জাতীয়  ভিটামিন এ+প্লাস ক্যাপসুল

by QALAM BD NEWS
June 29, 2026
0

কলি আক্তার  মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, উপলক্ষে ৩৬ হাজার শিশু  পেলেন  লাল ও নীল রংয়ের...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (113)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (16)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (896)
  • জাতীয় (106)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (11)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin