নিউজ ডেস্ক : আজ ১ মার্চ রবিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় – এর দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও সংবাদকর্মীবৃন্দ।
আলোচনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ফেক ফেসবুক আইডি ও ভুয়া ডিজিটাল পরিচয় ব্যবহার করে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া রাঙ্গামাটি জেলার বাজার ফান্ডের ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধানে মাননীয় মন্ত্রীর সক্রিয় ভূমিকা কামনা করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।
নির্বাচন আয়োজন সম্ভব না হলে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের পদায়নের অনুরোধ জানান বক্তারা।







Discussion about this post