• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Friday, November 27, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM TV | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM TV | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

ক্লিন সিটি’র লক্ষ্য বাস্তবায়ন করবে চসিকের পরিচ্ছন্ন বিভাগ : মেয়র ডা. শাহাদাত

by QALAM BD NEWS
March 1, 2026
in চট্টগ্রাম
0
ক্লিন সিটি’র লক্ষ্য বাস্তবায়ন করবে চসিকের পরিচ্ছন্ন বিভাগ : মেয়র ডা. শাহাদাত
নিউজটি শেয়ার করুন।
  
     

নিউজ ডেস্ক : চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
আজ ১ মার্চ (রবিবার) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মেয়র বলেন, আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি—৪১টি ওয়ার্ডে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ প্রকল্পে নিয়োজিত ভেন্ডর এজেন্টদের অব্যাহতি দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করেছেন এবং ফেব্রুয়ারির বকেয়া টাকা মার্চ মাসে সংগ্রহ করবেন। আজ ১ মার্চ থেকে চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, এখন থেকে পরিচ্ছন্ন বিভাগে কর্মরত প্রায় দুই হাজার পরিচ্ছন্নকর্মী সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না।
মেয়র বলেন, পরীক্ষামূলকভাবে কিছু ওয়ার্ডে বেসরকারি ভেন্ডরদের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে উৎপাদিত বর্জ্যের শতভাগ সংগ্রহ নিশ্চিত করা যায়। কিন্তু বর্জ্য সংগ্রহে সন্তোষজনক সেবা না পাওয়ায় ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে পরিচ্ছন্ন বিভাগকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, “ডোর-টু-ডোর প্রকল্পের আওতায় আমাদের যেসব কর্মচারী-কর্মকর্তা আছেন, তারা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। অতীতে যেভাবে কাজ করেছেন, তার চেয়েও বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনীয় লজিস্টিক ও ফ্যাসিলিটি প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নিশ্চিত করবেন।”
সভায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা টমটম গাড়ি সরবরাহ, শ্রমিক সংখ্যা বৃদ্ধি এবং জনবহুল এলাকায় ডাস্টবিন স্থাপনের প্রস্তাব দেন। মেয়র সংশ্লিষ্ট বিভাগকে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, যেখানে ডাস্টবিন প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, চট্টগ্রামে উৎপাদিত বর্জ্যের একটি অংশ খাল-নালায় চলে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যত্রতত্র ময়লা ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা যখন বাসায় ময়লা সংগ্রহ করতে যাবেন, নিয়মিত তাঁদের কাছে বর্জ্য হস্তান্তর করবেন। এতে রাস্তা ও ড্রেন পরিষ্কার থাকবে, মশার উপদ্রব কমবে এবং নগর পরিবেশ সুস্থ থাকবে।
তিনি জানান, চসিকের দুটি বর্জ্যাগারে জমাকৃত বর্জ্য থেকে বায়োগ্যাস, গ্রিন ফুয়েল ও জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করে নগরীর আয় বৃদ্ধি এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
মেয়র বলেন, “ক্লিন সিটি” বাস্তবায়ন কেবল পরিচ্ছন্ন বিভাগের দায়িত্ব নয়; এটি নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ দায়িত্ব। শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের মান উন্নত হবে এবং চট্টগ্রাম একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Next Post
ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল

ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা-মননের বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে- কাজী সরোয়ার মনজু

শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা-মননের বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে- কাজী সরোয়ার মনজু

by QALAM BD NEWS
November 26, 2026
0

দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা-মননের বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী...

আবুধাবিতে ইউএই সরকারের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহিদ মিয়া

আবুধাবিতে ইউএই সরকারের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহিদ মিয়া

by QALAM BD NEWS
November 22, 2026
0

শাহেদ সরওয়ার, আমিরাত প্রতিনিধি : মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু, আজ সফল উদ্যোক্তা—পুরস্কার হিসেবে পেলেন ৫০ হাজার...

আজমানে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা

আজমানে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা

by QALAM BD NEWS
November 16, 2026
0

শাহেদ সরওয়ার,  সংযুক্ত আরব আমিরাত : প্রবাসের মাটিতে নারীর সৃজনশীলতা, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা হওয়ার অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে সংযুক্ত আরব...

ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশক নিধন স্প্রে মেশিন ও কেমিক্যাল বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশক নিধন স্প্রে মেশিন ও কেমিক্যাল বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

by QALAM BD NEWS
November 8, 2026
0

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশক নিধনে সম্মিলিত মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (121)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (21)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (919)
  • জাতীয় (110)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (51)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (3)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (14)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin