বাংলাদেশ ও বাংলাভাষা
ভালবাসা প্রাণ
*
নজরুল ইসলাম হাবিবী
*
দেশকে আমি ভালোবাসি
দেশ যে মায়ের মত,
থাকবো আমি সারা জীবন
দেশের সেবায় রত।
স্বদেশ প্রেমে শক্তি যোগায়
বুকে আনে বল,
আমায় নিতি ঘিরে রাখে
জননীর আঁচল।
নানা ফুলের মধুর ঘ্রাণে
শান্তি দানে প্রাণে,
ঘুমাই জাগি সাঁঝ সকালে
পাখির কলতানে।
বাংলাদেশ এ মায়ের চরণ
বাবার জায়নামাজ,
বাংলা মোদের মাতৃভাষা
গর্ব অশেষ আজ।
ধন্য মোরা পূর্ণ মোরা
পূণ্য জন্মস্থান,
বাংলাদেশ ও বাংলাভাষা
ভালবাসা প্রাণ।
**
14.05.15
লন্ডন।
( বাংলা স্কুলের ছাত্রছাত্রীদেরকে এ লেখাটি ইংরেজিতে অনুবাদ ও এর উপর বক্তব্য রাখতে দেয়া হয়েছিল)। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারির জন্য ছিল পুরস্কারের ব্যবস্থাও। এটি বিখ্যাত কোন ছড়া নয়। আমার ছেলেমেয়েদেরকে বাংলা শেখানোর জন্য আমি এ ভাবে লিখে থাকি )।





Discussion about this post