শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি : আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন, রাজধানী আবুধাবি শাখা ও মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক বর্ণাঢ্য মহা জুলুস ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ রবিউল আউয়াল মোতাবেক ২৮ আগস্ট, শুক্রবার, আবুধাবির আল মোল্লাস্থ আল ইব্রাহিমী রেস্টুরেন্টের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ হারুন বাদশা এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাসেল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আলমগীর হোসাইন। এরপর শায়ের মুহাম্মদ ফোরকান ক্বাদেরী নাত পরিবেশন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মুছা-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউএই কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল হাশেম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক শায়খ মনছুর মুহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউএই কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত মহাসচিব নাসির উদ্দীন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান স. ম. হারুনুর রশিদ, বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ সমিতির সদস্য আলহাজ্ব আবুল বশর (CIP), আঞ্জুমানের উপদেষ্টা মুহাম্মদ দিদারুল আলম, উপদেষ্টা আলহাজ্ব উসমান আলী (CIP) এবং আঞ্জুমানের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সেলিম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের সম্মানিত সচিব মুহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আবুধাবি শাখার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
পরিশেষে শায়ের মাওলানা জয়নাল আবেদীন কাদেরী-এর পরিবেশনায় মিলাদ, কিয়াম ও দরুদ শরিফ পাঠ করা হয়। প্রধান অতিথির হৃদয়স্পর্শী আখেরি মুনাজাতের মাধ্যমে পবিত্র মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।






Discussion about this post