নিউজ ডেক্সঃ
বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারশনের ৫০০ জন শ্রমিকের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, করোনা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তিনি বলেন দীর্ঘ ছুটির কারণে দিনে যারা এন দিনে খাওয়া মানুষরাই বেশি সংকটে পড়েছে। কাজ করতে না পারলে বন্ধ হচ্ছে তাদের রুটি রুজি। তাই সরকার ছুটিকালীন সময়ে জীবিকা রক্ষা বিবচনায় মন্ত্রণালয় কর্তৃক সামাজিক দূরত্ব রক্ষা সহ যেসব বিধি বিধান মেনে চলার জন্য বাধ্যবাধকতা দিয়েছেন তা অবশ্যই মেনে চলতে হবে। আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। তাহলেই এই করোনা ভয়াবহতা থেকে মুক্তি পাবো।

শুক্রবার (২২ মে) নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্মাণ শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শ্রমিক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক কে.এম শহিদুল্লাহ বলেন, বাদ পড়া শ্রমিকদের তালিকা প্রনয়ন ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের এককালিন অনুদান প্রদান নির্মাণ শ্রমিকদের রেশন কার্ড প্রদান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফা্উন্ডেশনকে যুগোপযুগী করে চট্টগ্রামে শাখা অফিস স্থাপনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক কে.এম শহিদুল্লাহ, পাহাড়তলি থানা নির্মান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. কাজল ইসলাম, মো. জসিম উদ্দিন, শামসুল ইসলাম আরজু, মো. সালাউদ্দিন, প্রমুখ।







Discussion about this post