শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি-সংযুক্ত আরব আমিরাত :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী এবং আমারিাতের “প্রবাসী সাংবাদিক সমিতি”(প্রসাস) এর সাধারণ সম্পাদক, সিপ্লাসটিভি এবং বাংলা টিভি আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নানের শ্রদ্ধেয় আব্বা হাজ্বী আব্দুল হাদী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে (২৯ অক্টোবর) বুধবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমের গ্রামের বাড়ি উত্তর সত্তা, মাওলানা রমজান আলী বাড়ি, রাউজান, চট্টগ্রাম। তিনি চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসাসের এক বিবৃতিতে মরহুমের মৃত্যুর সংবাদে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। প্রসাসের সভাপতি, সম্পাদকসহ সংগঠনের সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।







Discussion about this post