এম. শাহেদ সরওয়ার-আমিরাত প্রতিনিধি : আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতসহ জজিরাতুল আরবে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে । এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবেন পবিত্র শবে বরাত। পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
উল্লেখ্য যে বাংলাদেশে আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।







Discussion about this post