এন এ জুবাইর মাহমুদ, কলম টিভি, কক্সবাজার।
সম্প্রতি কোভিড-১৯ সারাবিশ্বের জন্য বড় একটা হুমকি হয়ে দাড়িয়েছে,যা জনজীবন বিপর্যস্ত করছে দিন দিন। মারা যচ্ছে অহরহ মানুষ, পৃথিবি যেন এক মৃত্যুকুপে পরিণত হয়েছে। অনেকে স্বাস্থ্য অসচেতনতার কারনে বেশি দিন দিন এর প্রকোপ ও স্বাস্থ্যঝুকি বেড়ে যাচ্ছে।

তাই কোভিড-১৯ এর এই স্বাস্থ্যঝুকি ও সচেতনতা বাড়াতে সম্প্রতি মাস্তু ফাউন্ডেশন “মাস্তু ফাউন্ডেশন“কক্সবাজার শাখার উদ্দোগে এক সচেতনতা মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের কক্সবাজার শাখার প্রতিনিধি ও এম্বাসেডর এম রবিউল হাসান রাশেদ এর সভাপতিত্বে ও সঞ্জালনায় রামু বাজারে ও বাজারঘাটা, বড় বাজার জনসমাগমস্থ স্থানে টেলি মাইকিং করে কোভিড-১৯ সম্পরকে একতি সচেতনতা মুলক বক্তব্য দেন ও পোস্টার বিলি করেন। সচেতনতামুলক বক্তব্যে এম রবিউল হাসান রাশেদ নিম্ন লিখিত বিষয়গুলো জনসম্মুখ এ তুলে ধরেন।
উল্লেখিত বিষয়গুলো ছিলঃ
প্রিয় কক্সবাজারবাসী, সারাবিশ্ব আজ কোভিড-১৯ এ আক্রান্ত, আপনারা কেউ এই মহামারী কে ভয় পাবেন না, আতংকিত হবেন না। অপ্রয়োজনে বাসা বাড়ি থেকে বের হবেন না। লকডাউন মেনে চলুন। সরকারি ও প্রশয়াসন কেসহযোগিতা করুন,জনসমাগম এড়িয়ে চলুন, ৩ ফুট দুরত্ব বজায় রাখুন। বের হলে হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরিধান করবেন। আর গুজব ছড়ানো থেকে বিরত থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আক্রান্ত হলে সঙ্গশ্লিষ্ট দপ্তর কে জানবেন ও প্রয়োজনে আইইডিসিয়ার ও জেলা হাসপাতালে যোগাযোগ করবেন।
উক্ত কার্যক্রম এ আর অংশ নেন সঙ্গগঠন টির জেলার সদস্য ও স্বেচ্চাসেবকবৃন্দ। যারা হলেন, মোহাম্মদ রুবেল, ইমরান হসেন, রানা দে, জেসমিন সুলতানা, সাইরাজ আফতাব, মোহাম্মদ জিসান সহ প্রমুখ।
বিগত দিন সকাল ১১ টা থেকে বিকাল ২ টা পরযন্ত তারা বিভিন্ন পয়েন্টে এ সচেতনতা মুলক কার্যক্রম চালান।







Discussion about this post