কবিতার নাম-কলম আমার ভালোবাসা
লেখক– নজরুল ইসলাম হাবিবী
কলম আমার মনের আশা
আমার সাথে হাসে,
বাংলা ভাষার সূর্য কলম
সবাই ভালোবাসে।
শব্দ দিয়ে সমাজ গড়ে
সমাজ নিয়ে মন,
মনে মনে মিলে কলম
মিটায় বিভাজন।
ধর্ম বর্ণ গোত্র বিভেদ
এই কলমে নাই,
শব্দাঘাতে দলছে কলম
ভ্রান্তি কঠোর পায়।
এই কলমে সবাই সমান
ভাই ও বোনের মত,
ভাগ করে নিই হাসিখুশি
দুঃখ ব্যথা ক্ষত।
অক্ষরেই যে অমরতা
গায় হাবিবী গান,
‘শতকলম’ দিয়ে সাজান
বাংলা-ভাষার প্রাণ।
জ্বালছে কলম বিশ্বে ইলম
সেবায় ছন্দে সুরে,
দুই দুনিয়ার সংগঠন এ
আছে নিখিল জুড়ে।

২৩.১১.২০২০
লন্ডন।







Discussion about this post