করোনায় গত ২৪ ঘন্টায় ২৩৫ জন মৃত্যু, শনাক্ত ১৫৭৭৬ জন
কলম টিভি ডেক্সঃ দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট এই পর্যন্ত মৃত্যু ২১ হাজার ৩৯৭ জন। নতুন শনাক্ত ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ২৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে আট জন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।







Discussion about this post