কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগ কর্তৃক “হেমন্ত সান্ধ্যকালীন কবি আড্ডা”
কলম টিভি নিউজ ডেক্সঃ গত ৭ নভেম্বর সোমবার সন্ধ্যে চট্টগ্রামস্থ অভিজাত রেস্তোরায় “হেমন্ত সান্ধ্যকালীন কবি আড্ডা” ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক কবি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ও বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ারের সভাপতিত্বে অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি কবি আরিফ চৌধুরী, সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, কবি পারভীন আক্তার, কবি আলমগীর হোসাইন, কবি, গীতিকার হোসেন মোঃ ইব্রাহিম কবি মোহাম্মদ রাসেল সহ প্রমুখ।
সভায় আগামী ১-৫ই ডিসেম্বর এর মধ্যে চট্টগ্রামের সব কবি লেখকদের নিয়ে কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে শীতকালীন সাহিত্য আড্ডা, কবিদের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ কামরুল ইসলামকে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও আলমগীর হোসাইন কে সদস্য সচিব ও এস এম কুতুব উদ্দিন বখতেয়ার কে সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে আরও ১০ জনকে সদস্য করে ২১ সদস্য কমিটি করার জন্য আহবায়ককে দায়িত্ব দেয়া হয়।
এখানে উল্লেখ থাকে যে, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা এবং বান্দরবন জেলার সভাপতি উদযাপন পরিষদের সম্মানিত সদস্য থাকবেন।
সাহিত্য আড্ডার আলোচনায় অংশ নিয়ে মোঃ কামরুল ইসলাম বলেন, একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন, অন্যায়কে কখনও সহ্য করেন না, সমাজ পরিবর্তনে কবি ভুমিকা রাখেন তবে কবিকে সাহিত্যের যে সব শর্ত থাকে তা মেনে সাহিত্য রচনা করে সমাজ কে আলোকিত করতে হয়।
তিনি আরও আশা করেন, কবি, লেখক সব হীণমন্যতা দুর করে পুরাতন সৃষ্টির ঐতিহ্যকে সন্মান করে পুরোনো আর নতুনের মেলবন্ধনে একদিন কবি আর কবিতা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার।
সেই আলোকে সবাইকে আগামীর অনুষ্ঠানটি সফল করার জন্য তিনি বিশেষ ভাবে অনুরোধ জানান।







Discussion about this post