নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী ও লেটেস্ট সভাপতি আলাউদ্দিন চৌধুরী লন্ডন থেকে বাংলাদেশ চট্টগ্রাম আগমণ উপলক্ষে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় চট্টগ্রামস্হ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার সভাপতি কবি করুণা আচার্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেটেস্ট সভাপতি আলাউদ্দিন চৌধুরী এবং কবি অজয় বড়ুয়ার সঞ্চালনায়
আরো উপস্থিত থেকে লন্ডন থেকে আগত দুই অতিথির সম্মানত্বে কলম সঙ্গীত পরিবেশন করেন কবি ও গীতিকার সুরকার হোসাইন ইব্রাহিম ও পরে একে একে কবিতা পাঠ করেন কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, এস এম জাহাঙ্গীর হাসান, কলম বিডিনিউজ স্টাফ রিপোর্টার সাংবাদিক বাবর মুনাফ, কবি আলাউদ্দিন চৌধুরী, স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন কবি ও গীতিকার আবদুল হাকিম, শিল্পী প্রতিমা বড়ুয়ার কণ্ঠে কবিও গীতিকার অজয় বড়ুয়ার গান পরিবেশন করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি আগত সকল কলম সৈনিকদের উদেশ্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। সাংগঠনিক আলোচনা ও স্বরচিত নবধারার কবিতা হাবিবিকস্ এর উপর আলোচনা করেন। কবি অজয় বড়ুয়া, কবি আলাউদ্দিন চৌধুরী, কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস উনাকে তাদের নতুন প্রকাশিত গ্রন্থ উপহার দেন। উনি অনেক ভালোবাসা ও ভাতৃত্ব বন্ধনে উপস্থিত সকলকে কাছে টেনে নেন। অনেক আনন্দ উপভোগ করেন।
আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফজলুল কাদের, প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সিরাজী।
পরে কেক কেটে প্রতিষ্ঠাতা পরিচালকের জন্মদিন পালন করা হয় এবং তিনি স্বরচিত বুদ্ধ সঙ্গীতও পরিবেশন করেন।
পরিশেষে সভার কার্যক্রম ও শুভেচ্ছা বিনিময় শেষে সভাপতি সংগঠনের সকলের সুস্থ ও দীর্ঘ জীবন কামনায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।







Discussion about this post