কলম একাডেমির অঙ্কুরোদ্গমে-
“কলম সাহিত্য সংসদ লন্ডন”
বন্ধুর পথে সোনালী আগামীর সন্ধানে —
অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ ~~°
. ” অক্ষরে অমরতা “
একটি বাক্যে, একটি শব্দে, এমনকি একটি অক্ষরেও অমরতা লাভ করা যায় যদি তা হয় যুগান্তকারী কল্যাণময়। তাই ছোট হলেও শব্দ দু’টি গভীর তাৎপর্যপূর্ণ। এমন শব্দ নির্বাচন করা জ্ঞান, প্রজ্ঞা ও যোগ্যতার বিষয়। যথার্থ ভাবে যার সন্ধান, অর্জন এবং প্রয়োগ ঘটাতে সক্ষম হয়েছেন বাংলা সাহিত্যের এক অতি পরিচিত মুখ। বাংলা ভাষা ও সাহিত্যের গর্ব। বাংলা ভাষা ও সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য নিরলস ভাবে এক দুরন্ত অভিযান চালিয়ে যাচ্ছেন যিনি। যাঁর হৃদয় মনে সদা সর্বদা মা, মাটি, দেশপ্রেম উদ্বেলিত! মানুষ ও মানবতা, সমাজ ও সভ্যতার উন্নয়নের কথা বলে যাঁর কলম। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যার অনড় অবস্থান, তিনিই প্রিয় কবি শ্রদ্ধেয়- অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, স্যার। তাঁর দক্ষ হাতে গড়া আন্তর্জাতিক মান সম্পন্ন শিল্প সাহিত্য সংগঠন ” কলম সাহিত্য সংসদ লন্ডন” বেঁচে থাক শতাব্দীর পর শতাব্দী ধরে। সংগঠনের গতি হোক দুরন্ত দুর্বার! পদচারণা হোক বিশ্বময়! কলমের জ্যোতি ছড়িয়ে পড়ুক জমিন থেকে আকাশে, মেরুপ্রান্ত জুড়ে…
প্রত্যাশিত, বাঞ্চিত প্রিয় সংগঠন
নবম বৎসরে পদার্পণ করায়- “কলম সাহিত্য সংসদ লন্ডন”, এর সম্মানিত প্রতিষ্ঠাতা, অত্র সংগঠন সংশ্লিষ্ট সম্মানিত সকল সদস্য, পাঠক, লেখক, কবি ও সাহিত্যিক, শুভাকাঙ্খি এবং সকল বাংলা ভাষাভাষি’কে
জানাই…
অান্তরিক অভিনন্দন–!
প্রাণ ঢালা ভালবাসা—-!!
প্রীতি ও শুভেচ্ছা——!!!
:
:
ইউনুছ ইবনে জয়নাল
সভাপতি
কলম সাহিত্য সংসদ লন্ডন
রাজশাহী বিভাগ
বাংলাদেশ
30.9. ’19





Discussion about this post